২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় 'বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

কানাডার টরন্টোতে পালিত হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 06:55 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

টরন্টো শহরের বাঙালীপাড়া ড্যানফোর্থের রেডহট তন্দুরি রেস্টুরেন্টে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

প্রথমে সংগঠনটির নব নির্বাচিত কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। নব- নির্বাচিত কার্যকরী পরিষদের সভায় সাংগঠনিক পরিকল্পনার অংশ হিসেবে উপ-বিভাগ গঠন এবং সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

সাধারণ সম্পাদক সৌমেন সাহার পরিচালনায় এবং সভাপতি সৈয়দ আজফার ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- কানাডা শাখার উপদেষ্টা পরিষদ সদস্য বিদ্যুৎ রঞ্জন দে,রানা দেব রায়,নাসির উদ দুজা, কার্যকরী পরিষদের প্রাক্তন প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি ও কার্যকরী পরিষদ সদস্য মাহবুব আলম,সহ-সভাপতি সুভাষ দাশ ও হাসমত আরা চৌধুরী জুঁই, সহ-সাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবীন ও অনুপ সেনগুপ্ত,সম্পাদক মণ্ডলীর সদস্য মুক্তি প্রসাদ,সজীব চৌধুরী ও অখিল সাহা।

সজীব চৌধুরীর পরিচালনায় উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনটির কানাডা শাখার সহ-সভাপতি শিল্পী নাহিদ কবীর কাকলী ও সুভাষ দাশ,সম্পাদক মণ্ডলীর সদস্য শিল্পী মুক্তি প্রসাদ ও সাবরিনা সুলতানা।

এতে কবিতা আবৃত্তি করেন-ওমর হায়া চৌধুরী ও অমিত ভদ্র অমি। এছাড়া কৌতুক বলেন প্রতিমা সরকার।

সবশেষে উদীচীর উপদেষ্টা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও মুক্তিযোদ্ধা মাহফুজুল বারী উদীচীর নবীন প্রজন্মের শিশু-কিশোরদের সাথে কেক কাটেন।