'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র সদস্য তালিকা প্রকাশ
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সংবাদকর্মীদের সংগঠন 'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল' তাদের নতুন সদস্যদের তালিকা প্রকাশ করেছে।
সোমবার কাউন্সিলের কার্য সম্পাদন কমিটির এক সভায় এই তালিকা প্রকাশ করা হয়। নতুন সদস্য পদে আবেদনের শেষ তারিখ ছিল ২০ নভেম্বর।
সংগঠনের আহব্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিন সব আবেদনপত্র উপস্থাপন করেন।
কার্য সম্পাদন কমিটির অপর তিন সদস্য রতন কুণ্ডু, মোহাম্মাদ রেজাউল হক ও নাইম আবদুল্লাহ আবেদনপত্র বাছাই শেষে সদস্যদের (ফিন্যান্সিয়াল/নন ফিন্যান্সিয়াল) তালিকা তৈরি করেন।
কাউন্সিলের সদস্যরা হলেন- মোহাম্মেদ আসলাম মোল্লা (বাংলা বার্তা), মোহাম্মাদ আবদুল্লাহ ইউসুফ শামীম (সুপ্রভাত সিডনি), বদরুল আলম (দেশ বিদেশ), আকিদুল ইসলাম (বাসভূমি টেলিভিশন), মোহাম্মেদ আবদুল মতিন (বিদেশবাংলা ২৪ ডট কম), নাইম আবদুল্লাহ (দেশ বিদেশ), ফজলে রাববি (সুপ্রভাত সিডনি), রাশেদ শ্রাবণ (এনটিভি অস্ট্রেলিয়া), মোহাম্মদ রেজাউল হক (আপডেট বিডি নিউজ), কাইউম পারভেজ ( লেখক ও কলামনিস্ট), রতন লাল কুণ্ডু ( লেখক ও কলামনিস্ট), শিবলী আবদুল্লাহ ( লেখক ও গবেষক), আরিফুল ইসলাম খাদেম (লেখক, কলামিস্ট), আজাদুল আলম (লেখক), ইসহাক হাফিজ (লেখক), হায়াত মাহমুদ (কবি), এনামুল হক (ডেইলি অবজার্ভার), মোর্শেদা রওশন সরকার (আপডেট বিডি নিউজ), কাজী সুলতানা শিমি (ভোরের কাগজ), শায়লা শারমিন নিপা (স্বাধীন কণ্ঠ), আবদুল আউয়াল (স্বাধীন কণ্ঠ), কাজী আরমান (স্বাধীন কণ্ঠ), আতিকুর রহমান শুভ (প্রশান্তিকা), মোহাম্মাদ হুদা (দ্য পেন অ্যান্ড পেপার), মোহাম্মেদ আলতাফ হোসেন (ইসলামি বেতার), মোহাম্মাদ বেলাল হোসেন ঢালী (বিদেশবাংলা ২৪ ডটকম), মোহাম্মাদ আবু তারিক (সিডনি বেঙ্গলিজ ডটকম), সুহৃদ সোহান (বাসভূমি টেলিভিশন), কাজী এনামুল ইসলাম (বাংলাকথা ডটকম), মিজানুর রহমান সুমন (সুপ্রভাত সিডনি), মোহাম্মাদ হোসেন সারোয়ার (এনটিভি অস্ট্রেলিয়া), আশিফুল ইসলাম (আপডেট বিডিনিউজ), এইচ এম মহসিন (বিএফএ ভয়েস), মোহাম্মদ রাকিবুল হাসান (সুপ্রভাত সিডনি), বিপুল রায় (ফ্রি ল্যান্স) ও সৈয়দ ফাওযুল আজীম।
এছাড়াও কিছু আবেদনপত্র বিশেষ বিবেচনাধীন রাখা হয়েছে।
নতুন কার্যকরী পরিষদ গঠিত হওয়ার পর ওই কমিটি এই বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবেন।
সদস্যদের নাম ঘোষণার পর সংগঠনের আহব্বায়ক বদরুল আলম ও সদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিন সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
