২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ

বাংলাদেশে হিন্দু ও সাঁওতালদের উপর সহিংসতার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে ফ্রান্সে সমাবেশ, মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার,ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 06:23 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

স্থানীয় সময় রোববার বিকালে প্যারিসের প্লাস দো লা রিপাবলিক চত্বরে এ সমাবেশের আয়োজন করে 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ'।

সকল ধর্মের সহাবস্থানসহ একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা। সেই সঙ্গে বাংলাদেশকে ৭১ এর সংবিধান ফিরিয়ে আনাসহ সংখ্যালঘু নির্যাতনের বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয় সমাবেশ থেকে।

এ সময় ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্ধগঞ্জে হিন্দু ও সাঁওতালদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় সমাবেশ থেকে।

সংগঠনটির নেতারা নাসিরনগরের ঘটনায় নির্যাতিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সেদিনের ঘটনায় নাসিরনগরের সূত্রধর পাড়ার হরিদাস সূত্রধর ও দিপালী সূত্রধরের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তাদের সম্পদ লুট করা হয়েছে।

এ পরিবারটির মেয়ে প্রত্যাশা সূত্রধরের বিয়ের যাবতীয় দায়িত্ব নিতে রাজি হন প্রবাসীরা।

সমাবেশে রিপন দেবনাথের পরিচালনায় বক্তব্য দেন- উদয়ন বড়ুয়া,শান্তি সরকার,প্লাশিড শিপন গোমেজ,সুশিল বণিক,টিপু বড়ুয়া,সমিরন ভট্টাচার্য্য,গোবিন্দ ঘোষ,নন্দন ধর,শুভ বড়ুয়া রিপন,গান্ধী বিশ্বাস,বলরাম,শিপলসহ আরও অনেকে।

এছাড়া সংহতি প্রকাশ করেন- জহির হোসেন ভূঁইয়া,কিরন্ময় মণ্ডল,নাজিমুদ্দিন চৌধুরী হিরা,আহাম্মেদ আলী দুলালসহ অন্যান্যরা।

সমাবেশে নেতারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।