নেদারল্যান্ডসে রামপাল চুক্তি বাতিলের দাবিতে সাইকেল র্যালি
সুন্দরবন রক্ষা ও রামপাল চুক্তি বাতিলের দাবিতে নেদারল্যান্ডসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সাইকেল র্যালি ও সমাবেশ করেছে।
স্থানীয় সময় শনিবার সকালে নেদারল্যান্ডস প্রবাসী বাংলাদেশিরা ও নবায়নযোগ্য শক্তির পক্ষে আন্দোলনকারী সংগঠন 'কিয়েস ফুর গ্রুন এনার্জি' যৌথভাবে এ সাইকেল র্যালি ও সমাবেশ করে।
পরে দুপুর একটার দিকে আমস্টারডামের মিউসিয়াম প্লাজায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা কয়লা বিদ্যুতের ক্ষতিকর দিক ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে এর ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। দেশি-বিদেশি বক্তারা সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভের কথা জানান।
