২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় উপনির্বাচনে প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত খালিশ

কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের ছেড়ে দেওয়া আসনে এনডিপির প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত খালিশ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোহেল সোহরাব, কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 05:55 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

গত বছরের আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী হাউজ অব কমন্স থেকে পদত্যাগ করলে ‘ক্যালগেরি হেরিটেজ’ আসনটি শূন্য হয়ে যায়।

নিয়মানুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি ২০১৭ সালের মধ্যে এই আসনে নতুন নির্বাচন হতে হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কনজারভেটিভ পার্টির শক্ত ঘাটি হিসেবে পরিচিত ক্যালগেরি হেরিটেজ আসনের আসন্ন উপনির্বাচনে খালিশ আহমদের মনোনয়ন নিয়ে আলোচনা হচ্ছে। গত জাতীয় নির্বাচনে তিনি ক্যালগেরি সিগন্যাল এলাকা থেকে এনডিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে লিবারেলের ‘লাল বিপ্লবে’ তিনি হেরে যান।

জানা যায়, নির্বাচনে হেরে গেলেও বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ এই জ্বালানী বিজ্ঞানীর বক্তৃতা বিবৃতি আলবার্টাবাসীর বিশেষ নজর কাড়ে। আলবার্টার মূলধারার মিডিয়াগুলোও তাকে বিশেষ গুরুত্ব দেয়।

কনজারভেটিভ পার্টি এই আসনে ব্যবসায়ী বব বেনজেনকে পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন  দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জানান, সাবেক প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন হিসেবে ক্যালগেরি হেরিটেজ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই আসনের প্রার্থীরা বড় ধরনের প্রচারণা পাবেন।

খালিশ আহমেদ তেল সমৃদ্ধ আলবার্টায় একজন জ্বালানী তেল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।