২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ আ.লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতিকে সংবর্ধনা

নিজেদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোকতেল হোসেন মুক্তিকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপ আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 10:21 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

বর্তমানে মুক্তি লীগের মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার মালদ্বীপের রাজধানী মালে সী-বিল্ডিং অডিটোরিয়ামে মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল মাদবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের পরিচালনায় এ উপলক্ষেই এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশের ব্যবসায়ী ভিউ কনেকস্টেশন-এর চেয়ারম্যান দুলাল হোসেন, ন্যাশনাল ব্যাংকের লোকাল ডিরেক্টর হুমায়ূন কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফাইজুর রহমান, সহ-সভাপতি আকবর হোসেন, গাজী সাদেক, হাফিজুর রহমান, শাহজালাল মানিক, সাইফুল শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ বাপ্পী, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রনি নন্দী, শাজালাল শিকদার, দপ্তর সম্পাদক রুবেল মৃধা।

এছাড়া মামুন মোল্লা, এস বাহার, সুমন হোসেন, আব্দুর রাজ্জাক, জাহিদ, মনিরুল ইসলাম,  সাদেক ও অনান্য নেতৃবৃন্দ, মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ীরাসহ মালদ্বীপ প্রবাসীরাও অনুষ্ঠানে আসেন।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠাকালীন সভাপতির অবদানের কথা বার বার স্মৃতিচারণ করেন।

আবেগঘন বক্তব্যে মোকতেল হোসেন মুক্তি তার গড়া মালদ্বীপ আওয়ামী লীগের কমিটিকে সম্মাননা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে আমাদের প্রবাসে বসে অনলাইনে কাজ করতে হবে।

“দেশের সম্মান অক্ষুণ্ন রাখতে বহির্বিশ্বে প্রবাসীরা অবদান রেখে যাচ্ছেন। প্রবাসীরা দেশে সমাজসেবামূলক কাজে অবদান রাখায় দেশ উন্নত হচ্ছে।”

বর্তমান সভাপতি দুলাল মাদবর ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়া মালদ্বীপে প্রবাসী আইন কানুন মেনে দেশের ভাবমূর্তিকে অক্ষুণ্ন রাখার অনুরোধ জানান সবাইকে।