২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশ হাই-কমিশনের সেবাদানের সময়সূচি পরিবর্তন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সেবাদানের সময়সূচি পরিবর্তন করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই-কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

দূতাবাসের প্রধান ফয়সল আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ সময়সূচী আগামী ২১ নভেম্বর থেকে কার্যকর করা হবে।

নতুন সময় সূচী অনুযায়ী ওইদিন থেকে স্থানীয় সময় ১২টা থেকে ৩টা মেশিন রিডেবল পাসপোর্টের (নতুন) আবেদন ও ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পুরনো পাসপোর্ট জমা নেওয়া হবে। পাসপোর্ট বিতরণ করা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

পাসপোর্টে জন্ম তারিখ ও অন্যান্য সংশোধন করা যাবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিতরণ করা হবে পরের দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

জন্ম নিবন্ধন করা যাবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বিতরণ করা হবে পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

পরিচয়পত্র, প্রত্যয়ন, এলওআই, পারিবারিক সনদপত্র সত্যায়ন, আমমোক্তারনামা ইত্যাদির আবেদন নেয়া হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বিতরণ করা হবে পরের দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ট্রাভেল পারমিট নেয়া হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং পরের দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিতরণ করা হবে।

মৃতদেহ সংক্রান্ত  আবেদন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেয়া হবে। সংশ্লিষ্ট শাখা থেকে দেয়া তারিখে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিতরণ করা হবে। 

শ্রমিকদের ক্ষতিপূরণ, আইনগত সহায়তা এবং অন্যান্য কল্যাণমূলক কর্মকাণ্ডের আবেদন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং সংশ্লিষ্ট শাখা থেকে দেয়া তারিখে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিতরণ করা হবে।

ভিসাসংক্রান্ত আবেদন নেয়া হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিতরণ করা হবে সংশ্লিষ্ট শাখা থেকে দেয়া তারিখে, বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত।

বাণিজ্যিক কাগজপত্র সত্যায়নের আবেদন নেয়া হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বিতরণ করা হবে সংশ্লিষ্ট শাখা থেকে দেওয়া নির্দিষ্ট তারিখের দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।