২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান

ফ্রান্সের প্যারিসে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেবেশ বড়ুয়া, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 07:16 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

প্যারিসের অদূরে বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রে স্থানীয় সময় রোববার সকালে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এ উৎসব। এটা ছিল ফ্রান্সের শেষ দানোত্তম কঠিন চীবর দান।

থাইল্যান্ড থেকে আনা নান্দনিক বুদ্ধ মূর্তি উৎসর্গ,সংঘদান,অষ্টপরিষ্কার দান, সমবেত প্রার্থনা, ধর্ম দেশনা, আলোচনা সভা, কঠিন চীবর উৎসর্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করে প্রবাসী বাংলাদেশিরা।

বিকালে পণ্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় দানসভা। ভদন্ত কে আনন্দ নায়ক থের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন ভদন্ত শরনাপাল থের।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত কে অনুরুদ্ধ নায়ক থের। ভদন্ত মিন্ধি ভিক্ষু ও ভদন্ত থিতা ধম্মা দেশনা করেন। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু উত্তম বড়ুয়া।

অন্যান্যদের মধ্যে ফ্রা সাকুন ভদন্ত সুমনতিষ্য মহাথের,ভদন্ত জ্যোতিসার ভিক্ষু, ভদন্ত বুদ্ধ প্রিয় ভিক্ষুসহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গান করেন মিনতি বড়ুয়া, অদিতি বড়ুয়া, প্রাপ্তি বড়ুয়া, জুলি বড়ুয়া, কনা বড়ুয়া, সুনিত্রা বড়ুয়া, ডালিয়া বড়ুয়া ও চেচিল বড়ুয়া। তবলায় ছিলেন শাপলু বড়ুয়া ও অক্টোপ্যাডে রবিন বড়ুয়া।

বাংলাদেশ, লাউস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, শ্রীলংকা, ফ্রান্সসহ কয়েকটি দেশের নাগরিক এ উৎসবে অংশ নেন।