মুক্তিযুদ্ধের বন্ধু লেয়ার লেভিনকে সংবর্ধনা
একাত্তরের মুক্তিযুদ্ধে রণাঙ্গনের সঙ্গী যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রকার লেয়ার লেভিনকে সংবর্ধনা দিতে যাচ্ছে কানাডা প্রবাসী বাংলাদেশি নির্মাতাদের সংগঠন ‘টরন্টো ফিল্ম ফোরাম’।
আগামী ১৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ৪৫তম বার্ষিকী পালন উপলক্ষে টরন্টোর ৯ ডজ রোডের রয়েল লিজিয়ন অনার হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’ নামে দলের এই সদস্যরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের দেশাত্মবোধক ও সংগ্রামী গান শুনিয়ে উজ্জীবিত করতেন। এই শিল্পীদের সঙ্গে থেকে লেভিন প্রায় ২০ ঘণ্টার ফুটেজ সংগ্রহ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা, মুক্তিযুদ্ধাদের প্রতি সম্মান জানানো, স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
