উদীচী ফ্রান্সের সম্মেলন অনুষ্ঠিত
উদীচী ফ্রান্স সংসদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার ফ্রান্সের 'লা সাল্লে ডানিয়েলে কাসানোভা' মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কিরন্ময় মণ্ডলকে সভাপতি এবং আহাম্মেদ আলী দুলালকে সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।
সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রিয় প্রতিনিধি রফিকুল হাসান জিন্নাহ ও সংগঠনের পতাকা উত্তোলন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার।
সম্মেলনের উদ্বোধন করেন শিল্পী পার্থ প্রতিম মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য রফিকুল হাসান জিন্নাহ।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য সচিব মো. ফিরোজ উদ্দিন। উন্মুক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী হাসনাত জাহান।
নবনির্বাচিত সংসদের শপথ পাঠ করান কেন্দ্রিয় প্রতিনিধি রফিকুল হাসান জিন্নাহ।
২১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত সংসদের সদস্যরা হলেন- সভাপতি কিরন্ময় মণ্ডল, সহসভাপতি রোজী মজুমদার, বি এস সাগর বড়ুয়া ও পলাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলাল, সহ-সাধারণ সম্পাদক অশোক চন্দ্র পাল এবং কোষাধ্যক্ষ শম্পা বড়ুয়া।
কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছে- সৈয়দ কামাল আহমেদ, বিজয় কুমার শঙ্কর, সাফায়েত হোসেন রানা, অসিত বিশ্বাস গান্ধী, মোহাম্মদ আবুল মনসুর, বৃষ্টি মণ্ডল ও সুনন্দন বড়ুয়া।
