২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে বাংলা সাংস্কৃতিক সন্ধ্যা

বাংলাদেশের কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেছেন 'বাংলা সাংস্কৃতিক সন্ধ্যা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 03:09 PM

Updated : 11 Oct 2022, 09:03 PM

স্থানীয় সময় রোববার সিঙ্গাপুরের সুনলি রিক্রিয়েশন গ্যালারিতে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

'শাপলা সিটি সঙ্গীত সন্ধ্যা' শিরোনামে এই আয়োজনের তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিল 'ডিএমইএবিএস' ও 'এমবিএস' নামে দুটি সংগঠন।

অনুষ্ঠানে শ্রোতাদের গান গেয়ে শোনান কণ্ঠশিল্পী মনির খান, প্রতিক হাসান ও ছন্দা ইসলাম। এছাড়া কৌতুক অভিনেতা শাহিন, মীম ও নীলিমা নুপুরও দর্শকদের মজার মজার কৌতুক বলে আনন্দ দেন। সিঙ্গাপুরের জনপ্রিয় মাইগ্রেন বাংলা ব্যান্ড থেকে গান শোনান নীল সাগর শাহিন, জাকির হোসেন ও সুহেল রানা।

আয়োজকরা সিঙ্গাপুরে বাংলা সংস্কৃতির পথচলাকে দীর্ঘজীবী করার প্রত্যয় ব্যক্ত করেন।