২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা উদীচী'র  সঙ্গে কেন্দ্রীয় সভাপতির সভা

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং সাধারণ সদস্যদের সাথে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 08:06 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

স্থানীয় সময় শনিবার কানাডার বাফেলোর বাঙালি অধ্যুষিত মিলস স্ট্রিট এলাকার মদিনা রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কানাডা শাখার সাম্প্রতিক কার্যাবলী ও কেন্দ্রীয় সংসদের কর্মসূচী বাস্তবায়নে অগ্রগামী ভূমিকাকে দৃষ্টান্তমুলক হিসাবে উল্লেখ করে সেখানকার কর্মী ও সংগঠকদের অভিনন্দন জানান কামাল লোহানী।

কেন্দ্রীয় সংসদ সভাপতিকে ফুলের তোড়া উপহার দেয় ক্যানাডা উদীচীর নতুন প্রজন্মের শিশু-কিশোর প্রতিনিধিরা। উদীচী ক্যানাডা শাখার পক্ষ থেকে কামাল লোহানীকে উত্তরীয় পরিয়ে দেন সম্পাদকমণ্ডলির সদস্য মুক্তি প্রসাদ।

এছাড়া উদীচী সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করেন কানাডা শাখার সভাপতি সৈয়দ আজফার ফেরদৌস,সহ-সভাপতি নাহিদ কবীর কাকলী ও সাধারণ সম্পাদক সৌমেন সাহা।

সভায় সভাপতিত্ব  করেন- ক্যানাডা শাখার সভাপতি সৈয়দ আজফার ফেরদৌস এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৌমেন সাহা।

আলোচনা সভায় কামাল লোহানী বলেন,"বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদসহ সকল সঙ্কট উত্তরণের জন্য একটি ঐক্যবদ্ধ প্রগতিশীল-গণতান্ত্রিক শক্তির উত্থান প্রয়োজন।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপদেষ্টা নাসির উদ দুজা, প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি চিত্ত ভৌমিক ও সুভাষ দাশ, কোষাধ্যক্ষ দুলাল পাল, সহ-সাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবীন, সম্পাদক মণ্ডলীর সদস্য প্রতিমা সরকার, কার্যকরী পরিষদ সদস্য সীমা দাসসহ অন্যান্য সদস্যরা।

কামাল লোহানীর সফর সঙ্গীদের মধ্যে ছিলেন- নিউ ইয়র্কের সাংস্কৃতিক সংগঠক উদীচী কর্মী ওবায়দুল্লাহ মামুন, বাফেলোর সাংস্কৃতিক সংগঠক সোহেল আহমেদ এবং আবুল হাশেমসহ আরো অনেকে। 

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি উদীচী,নিউ ইয়র্ক শাখার সম্মেলন ও উত্তর আমেরিকা সফরের অংশ হিসেবে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।