হিন্দুদের উপর হামলায় অস্ট্রেলিয়ায় প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়া প্রবাসী হিন্দু সম্প্রদায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
রোববার স্থানীয় সময় সকালে ব্রিসবেনের কুইনল্যান্ড শহরের সেন্ট লুসিয়ায় এই সমাবেশ হয়।
সমাবেশ থেকে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও হিন্দুদের বাড়িঘর ভাংচুর, হামলা, লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করা হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত আছে উল্লেখ করে পশুসম্পদমন্ত্রীর অপসারণের দাবিও জানানো হয়।
বক্তারা এই ঘটনায় ‘ব্যর্থ’ প্রশাসনের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
সমাবেশে জ্যোতি মিত্র, অনুপ সরকার, জুতিষ দাস, সুমন সাহা, হেমেন্দ্র নাথ মল্লিক, শুভেন্দু চৌধুরী, রাজন পাল, পৃথ্বিরাজ চক্রবর্তী ও রিপন ভট্টাচার্য বক্তব্য দেন।
অন্যদের মধ্যে সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন নেপাল ও ভারতের কমিউনিটি নেতা মোহন হালাই, প্রীত দ্যূত, গুরুদত্ত ভাঁট ,সুমন থাপা, অনিল দেলসেনিয়া, জগিনদার মোদী ও অশুতোষ আগরওয়াল।
