২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জোটন দাস, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 05:55 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে মালয়েশিয়ার ইপু জেলার সিমপং পুলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খলিল আকনের আনুমানিক বয়স ৪০। বাড়ি শরীয়তপুর সদর উপজেলার টিমচর গ্রামে বলে তার সহকর্মীরা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাতে একটি দোকান থেকে কোমল পানীয় কিনে বাসস্থানে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে খলিলের সাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটর সাইকেলে থাকা মালয়েশিয়ান নাগরিক দম্পতিও আহত হন।

দেশে নিহত খলিলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি প্রায় দশ বছর ধরে মালয়েশিয়ায় আছেন। শিগগিরই তার দেশে ফেরার কথা ছিল। সেখানে তিনি একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন। তার বড় ছেলে দশম শ্রেণির ছাত্র।

খলিলের সহকর্মীরা এই প্রতিবেদককে জানান, রোববার জানাজার পর নিহত খলিল যে কোম্পানিতে কাজ করতেন তার উর্দ্ধতন কর্মকর্তারা বাংলাদেশে লাশ পাঠানোর ব্যবস্থা করছেন।