২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে বাংলাদেশি ফ্যাশন হাউসের উদ্বোধন

ফ্রান্সের প্যারিসে  বাংলাদেশি ফ্যাশন হাউস ‘রিভলি স্টোর’-এর উদ্বোধন করা  হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 05:47 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

রোববার স্থানীয় সময় বিকালে প্যারিসের বিলেভিলের পিরনিতে ফ্যাশন হাউসটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন ।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন প্রতিষ্ঠানের মালিক মিনা গোমেজ ও পরিচালনায় ছিলেন মাইকেল সুমন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- ইপিবিএ ফ্রান্সের সভাপতি ফারুক খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইবনে সোহেল, বিকশিত নারী সংঘ ফ্রান্সের সভানেত্রী তৌফিকা শাহেদ, বাবু খান, হেলাল উদ্দিন ও সুস্ময় শরীফ ।

এ সময় বক্তারা বলেন, সাহিত্য সংস্কৃতি ও ফ্যাশনের দেশ ফ্রান্সের প্যারিসে এই প্রথম কোনও বাংলাদেশি প্রবাসীর উদ্যোগে একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠিত হল। বাংলাদেশি ডিজাইন ও কাপড়ের সুনাম বিস্তার করে ‘রিভলি স্টোর’ বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে  প্যারিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।