২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ক্যানাসো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসফিয়া চৌধুরী গত ৩ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছেন বলে তার পরিবারে শঙ্কা তৈরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 05:43 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

তাসফিয়া (২৮) লিলবার্ন শহরের প্রবাসী বাংলাদেশি হাসান চৌধুরীর মেয়ে।

তাসফিয়ার চাচা ব্যবসায়ী হান্নান চৌধুরী ফেইসবুকে ভাতিজির এই নিখোঁজের সংবাদ জানিয়েছেন।

এখন পর্যন্ত তাসফিয়াকে খুঁজে পাওয়া না যাওয়ায় আটলান্টার বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তাসফিয়ার পরিবার জানিয়েছে, ৩ নভেম্বর স্থানীয় সময় দুপুর থেকে তাসফিয়া লিলবার্ন থেকে নিঁখোজ রয়েছেন। সেদিন অফিস থাকলেও অসুস্থতার জন্য বাসায় বিশ্রাম নেওয়ার কথা ছিলো তার। একই সময়ে তার এক বোন কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন এবং অন্য এক বোন স্কুল থেকে বাসায় ফেরেন।

তাসফিয়ার চাচা হান্নান চৌধুরী জানান, পুলিশ ইতোমধ্যে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েছেন।

তাসফিয়ার সন্ধান পাওয়া গেলে ৬৭৮ ৮৫১ ৫০০১ নম্বরে ফোন করে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করা হয়েছে প্রবাসীদের কাছে।