মালদ্বীপ আ.লীগের জেলহত্যা দিবস পালন
মালদ্বীপে ‘জেলহত্যা দিবস’ পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ।
শুক্রবার রাজধানী মালের সিলেনট্র কেফে আশ্রাফি মাগুতে স্থানীয় সময় রাতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল মাদবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
মো. শফিকুল ইসলামের পরিচালনায় জেলহত্যা দিবসে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে সংগঠনের সহ সভাপতি আকবর হোসেন, শাহজালাল মানিক, সাংগঠনিক সম্পাদক রনি নন্দী, শাহজালাল শিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ বাপ্পী, এস বাহার, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, শেখ জামাল, রুবেল মৃধা, নুরালম ভুইয়া, জাহিদ ও মিজান উপস্থিত ছিলেন।
