২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে 'আমরা বাংলাদেশী' সংগঠনের মতবিনিময়

অস্ট্রেলিয়ার সিডনিতে এক মতবিনিময় সভা করেছে 'আমরা বাংলাদেশী' নামের প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 06:08 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

স্থানীয় সময় রোববার রকডেলের বনফুল রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনটি মহান বিজয় দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর সিডনির ল্যাকেম্বার ওয়াইলি পার্কে ঐতিহ্যবাহী 'বাংলা মেলা'র আয়োজন করেছে। এ মেলাকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বড় পর্দায় গত বছরের মেলার কার্যক্রম এবং এই বছরের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এছাড়া গত বছরের স্পন্সরদের সনদপত্রও দেয়া হয়।

সভার কার্যক্রম পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য শিবলী আবদুল্লাহ ও মাসুদ খলিল।

সভায় আয়োজকরা জানান, এবারের মেলায় প্রতিবারের মতো বিনামূল্যে প্রবেশসহ পার্কিং সুবিধা থাকবে।  

অনুষ্ঠানে সিডনির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা, সাংবাদিক ও স্পন্সররা উপস্থিত ছিলেন। 

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'আমরা বাংলাদেশী' ২০১৩ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে অস্ট্রেলিয়ায় বৃহত্তর সম্প্রদায়ের কাছে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।