জাতিসংঘ মিশনে নতুন প্রেস সেক্রেটারি নূরএলাহী
জাতিসংঘে বাংলাদেশ মিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস সেক্রেটারি) হিসেবে নূরএলাহী মিনা যোগ দিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার রাতে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে নতুন প্রেস সেক্রেটারিকে স্বাগত জানায় নিউ ইয়র্কের গণমাধ্যম কর্মীরা।
এ সময় স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কন্সাল জেনারেল শামীম আহসান।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, "জাতিসংঘে বাংলাদেশ বিভিন্ন ভূমিকা পালন করছে। এসব কর্মকাণ্ড সবিস্তারে গণমাধ্যমে সর্বসাধারণকে জানানোর জন্য নূরএলাহী মিনা কাজ করবেন।"
নতুন প্রেস সেক্রেটারি নূরএলাহী মিনা বলেন,"পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমৃদ্ধির পথে বাংলাদেশের এগিয়ে চলা সম্ভব হবে। উন্নয়ন আর অগ্রগতিতে গণমাধ্যমের আন্তরিক সহায়তার বিকল্প নেই। সে আলোকেই আমি আপনাদের পাশে থাকব।"
জাতিসংঘে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। (ফাইল ছবি)
জানা যায়, প্রাক্তন ফার্স্ট সেক্রেটারি (প্রেস) বিজন লাল দেব সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অবসরকালীন ছুটি উপলক্ষে বাংলাদেশে ফিরে যান। এরপর নূরএলাহী মিনাকে এ পদে নিযুক্ত করা হয়।
