২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে লরি চাপায় দুই বাংলাদেশি নিহত

সিঙ্গাপুরে লরি চাপায় দুই প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন বলে দেশটির স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 08:06 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

সিঙ্গাপুরের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে মান্দাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, দ্রুতগামী লরির চাপায় ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়া হলে আরেকজনের মৃত্যু হয়।

চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, নিহত দুজনই 'গ্যামন পিটিই লিমিটেড' নামের একটি নির্মাণ কোম্পানিতে কাজ করতেন।

Image
ছবি: বাংলার কণ্ঠ পত্রিকা

ছবি: বাংলার কণ্ঠ পত্রিকা

Image
ছবি: বাংলার কণ্ঠ পত্রিকা

ছবি: বাংলার কণ্ঠ পত্রিকা

দুর্ঘটনার পর লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে খবরে বলা হয়।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পত্রিকা বাংলার কণ্ঠের সম্পাদক একেএম মোহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের মধ্যে একজনের নাম আনিস, তার বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে। অপরজনের নাম আব্দুস সালাম ওরফে নুরে আলম। তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রায়।

জানাজার পর তাদের লাশ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ বাংলাদেশে আসার কথা রয়েছে।

এর আগে মে মাসে সিঙ্গাপুরে রিয়াদ হোসেন (২৩) নামের আরও একজন বাংলাদেশি নির্মাণ শ্রমিকেরও দুর্ঘটনায় মৃত্যু ঘটে।