ফ্লোরিডায় ‘জেল হত্যা দিবস’ স্মরণ
চার দশক আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যায় জড়িত এবং মদদদাতাদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ফ্লোরিডা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের লেকওয়ার্থে জাতীয় চার নেতার স্মরণে এক সভা থেকে এ দাবি জানানো হয়।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পরিচিত।
সভায় ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়ন আর অগ্রগতি ত্বরান্বিত করতে প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই জাতীয় চার নেতার আত্মার প্রতি যথার্থ সম্মান জানানো হবে।”
ফ্লোরিডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রহমান জহীর, সহ-সভাপতি মো. এমরান, আমির আলী চৌধুরী, কামালউদ্দিন ভূইয়া, ওসমান চৌধুরী অপু, আব্দুল ওয়াহিদ মাহফুজ, ড. সালাহউদ্দিন, উত্তম দত্ত ও রফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
