২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশিগানে হিলারির পক্ষে বাংলাদেশিদের নির্বাচনী র‍্যালি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে মিশিগানে হিলারির পক্ষে নির্বাচনী র‍্যালির আয়োজন করা হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইফুল আজম সিদ্দিকী, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 03:29 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের সংগঠন 'মিশিগান বাংলাদেশ ডেমোক্র্যাটস ককাস' (মি- বিএডিসি) ৫ নভেম্বর বিকালে হামট্রামিকে এ র‍্যালির আয়োজন করেছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হামট্রমাক, ট্রয়, রচেস্টার হিলস, নোভাই, কেন্টন, ডেট্রইট, স্টারলিং হাইট, সাউথ ফিল্ড, এনারবার, ওয়ারেনসহ পার্শ্ববর্তী শহরগুলো এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ বলে মনে কছেন সংশ্লিষ্টরা।

সংগঠনটির প্রধান নাজমুল ইমিগ্রান্ট বিরোধী রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে পরাজিত করতে এবারের নির্বাচনে বাংলাদেশি সকল ভোটারদের হিলারিকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

বাংলাদেশি আমেরিকানরা ছাড়াও অন্যান্য কমিউনিটির নেতাদেরও র‍্যালিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আয়োজক বিএডিসি মিশিগানের সভাপতি আরিফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কাজী সহেল আহমেদ।  

র‍্যালিতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন- ইউএস সিনেটর ড্যাবি স্টাবিনাও, ইএস সিনেটর গ্যারি পিটার, কংগ্রেসম্যান জন কনইয়ার, কংগ্রেসম্যান সেন্ডার লেভিন, কংগ্রেসওম্যান ব্রেন্ডা লওরেন্স, কংগ্রেসওম্যান ড্যাবি ডিঙ্গেল, কংগ্রেসম্যান ড্যান কিল্ডি, বাংলাদেশি বংশোদ্ভুত সাবেক কংগ্রেসম্যান হ্যানসেন ক্লার্ক, মিশিগান ডেমোক্র্যাট দলের চেয়ারম্যান ব্রান্ডন ডিলন, কংগ্রেস নির্বাচনের প্রার্থী ডক্টর অনিল কুমার, মিশিগান ডেমোক্র্যাট দলের সাবেক চেয়ারম্যান মার্ক ব্রিউয়ার, স্ট্যাট সিনেটর স্টিভ বেইডা, বারট জন্সন, ওয়ই হপগুড স্ট্যাট রিপ্রেসেন্টেটিভ লেস্লি লাভ, সাবেক স্ট্যাট রিপ্রেসেন্টেটিভ রাশিদা তাইব, এডুকেশন বোর্ড ক্যান্ডিডেট জন অস্টিন ও ইসমাইল আহমেদ, জজ ক্যান্ডিডেট ব্রায়েন মররো সহ আরও অনেকে।

বাংলাদেশি বংশোদ্ভুত হ্যামট্রামিক শহরের কাউন্সিলর আনাম মিয়া, কামরুল হাসান এবং আবু মুসা তাদের সমর্থকদের নিয়ে র‍্যালিতে যোগ দেবেন বলে জানা যায়।

বাংলাদেশি নবীন ভোটারসহ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন দলের এক্সিকিউটিভ ভিপি জেনেরাল চৌধুরী খোকন।