২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটিকে যৌথভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিষদ ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 08:11 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

স্থানীয় সময় রোববার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে ২০তম কাউন্সিলে মনোনীতদের এই অভিনন্দন জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ এবং পরিচালনা করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সদস্য-সচিব মশিউল আলম জগলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,"জনগণের অধিকার আদায়ের আন্দোলন-লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা আওয়ামী লীগই পারে তৃণমূলের পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে। ওবায়দুল কাদের হচ্ছেন তার অনন্য উদাহরণ।'

মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন,"প্রবীণের অভিজ্ঞতা এবং নবীনের মেধার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে এ কমিটি।"

তৃণমূল থেকে উঠে আসা ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করায় মাঠ পর্যায়ের কর্মীরা উৎসাহিত হবে বলে মত দেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া।

এছাড়া আরও বক্তব্য দেন- নজরুল ইসলাম বাবুল, রেহান রেজা, হাবী মোস্তফা কামাল পাশা, মোস্তফা কামাল মানিক, ইসমত হক খোকন, হাজী এম এ জলিল, ইদ্রিস মিয়া, জাফরউল্লাহ, জাহাঙ্গির শাহনেওয়াজ ডিকেন্স, আশরাফ আলী খান লিটন, এটিএম রানা, মো. আলাউদ্দিন, আশরাফউদ্দিন, শাহাবউদ্দিন লিটন প্রমুখ।