প্যারিসে চট্টগ্রামবাসীদের মিলনমেলা
ফ্রান্সের প্যারিসে চট্টগ্রামবাসীর উদ্যোগে এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের মেট্রো হোসেতে ওই অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীরা।
শুক্রবার প্যারিসে কার্যদিবস থাকা সত্ত্বেও ওই অনুষ্ঠানে চট্টগ্রামবাসীরা উৎসবের আমেজে মেতে উঠেন।
সভায় বক্তব্য রাখেন ফ্রান্স সার্বজনীন বিহারের অধ্যক্ষ বুদ্ধ প্রিয় ভিক্ষু, কমিউনিটি ব্যক্তিত্ব মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স উদীচীর সভাপতি কিরণময় মন্ডল, কমিউনিটি ব্যক্তিত্ব রেজা, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের ইউরোপের সভাপতি উদয়ন বড়ুয়া, ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় রতন বড়ুয়া, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত ভট্রাচার্য শুভ, অপু আলম, তাপস বড়ুয়া রিপন ও শ্রীদীপ বড়ুয়া নিপু।
অনুষ্ঠান শেষে অতিথিদের দেশিয় খাবারে আপ্যায়ন করা হয়।
