প্যারিসে ‘সিলেট শাহজালাল ফুটবল টুর্নামেন্ট ২০১৬’
ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘সিলেট শাহজালাল ফুটবল টুর্নামেন্ট ২০১৬’ এর ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে ‘ইলেভেন স্টার’ দল। ‘লা প্লেইন’ ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে ইলেভেন স্টার এ শিরোপা জিতেছে।
রোববার বিকেলে লা কর্নভের ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
‘সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব’ প্রতি বছরের মতো এবারও ‘সিলেট শাহজালাল ফুটবল টুর্নামেন্টে’র আয়োজন করে। প্যারিসের বেশ কয়েকটি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।
খেলা পরিচালনা করেন এনামুল ইসলাম, আব্দুল কাদির, শাহজাহান মিয়া ও তাজ উদ্দিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিসের সাধারণ-সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, শাহজালাল স্পোর্টিং ক্লাবের ক্রীড়া-সম্পাদক আব্দুল কাদির, প্রচার-সম্পাদক আব্দুল আহাদ, লা প্লেন একাদশ টিমের ম্যানেজার পারভেজ আহমদ, ইলেভেন স্টার টিমের ম্যানেজার সাজু আহমদ ও সিলেট শাহ জালাল স্পোর্টিং ক্লাবের সদস্য ফয়জুল হক।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনেক প্রবাসী বাংলাদেশি খেলা উপভোগ করতে আসেন।
