ফ্রান্স উদীচী'র রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী
উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদ এর আয়োজনে বাংলা সাহিত্যের তিন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য স্মরণে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
রোববার ফ্রান্সের ওবারভিলিয়ে শহরের রেনাউডি স্পেস হলে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ফ্রান্স উদীচীর নিয়মিত শিল্পীদের পরিবেশনায় নৃত্য-গীতি, আবৃত্তি ও নাটক পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফ্রান্স উদীচীর সভাপতি কিরন্ময় মণ্ডল এবং ফ্রান্স উদীচীর শুভাকাঙ্ক্ষী হাসনাত জাহান।
সভাপতি তার বক্তব্যে তিন কবির উপর আলোচনার পাশাপাশি ফ্রান্সে বাংলা ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেন। তিনি বলেন, “উদীচী ফ্রান্স সংসদ এ লক্ষ্যে কাজ করছে এবং আগামী তিন-চার বছরের মধ্যে এখানকার কলেজের মাধ্যমিক পরীক্ষায় বাংলা ভাষাকে ঐচ্ছিক বিষয় হিসেবে যে কেউ নিতে পারবে।”
অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও প্রবাসে বসবাসরত সব পেশার মানুষ অংশ নেয়।
