যুক্তরাষ্ট্রে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আলোচনা
নিউ ইয়র্কে ‘সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্ট ইনক’ এর উদ্যোগে ‘বাংলাদেশের চলচ্চিত্র: ঐতিহ্য ও ভবিষ্যৎ’ শিরোনামে একটি গোলটেবিল আলোচনা হয়েছে।
মঙ্গলবার নিউ ইয়র্কের উডসাইডের সূত্র অ্যাডভাটাইর্জিং মিলনায়তনে প্রবাসী চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণে এই আলোচনা হয়।
এতে আলোচনা করেছেন একুশে পদকে ভূষিত নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, চিত্র পরিচালক কবীর আনোয়ার ও নার্গিস আখতার, মনজুর আহমদ, জাকারিয়া মাসুদ জিকো, রেখা আহমেদ, লুৎফুন নাহার লতা, টনি ডায়েস, রিচি সোলায়মান, মিলা হোসেন, মুনীর খান শিমুল, শামীম শাহেদ, শামসুল আলম বকুল, খায়রুল ইসলাম পাখি, প্রিয়া ডায়েস, সৈয়দ জাকির আহমেদ রনি ও লুৎফুল কুদ্দুস মামুন তন্ময়, গোলাম সারোয়ার হারুন, মিথুন আহমেদ, এম এম জসিম, সাদিয়া খন্দকার, আনিসুর রহমান দীপু, সৈয়দ আজিজুর রহমান তারিফ ও আলী আফরোজ।
বক্তারা চলচ্চিত্রের উজ্জ্বল অতীতের সাথে আগামী দিনের সম্ভাবনার কথা তুলে ধরেন।
চলচ্চিত্র শিল্পে বিরাজিত বিভিন্ন সমস্যার পাশাপাশি মানসম্মত চলচ্চিত্র নির্মাণে চলচ্চিত্র বিষয়ক শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তার কথা উঠে আসে বৈঠকে।
লেখক: প্রবাসী সাংবাদিক
