২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় সেবা সংগঠন ‘নাসর’র বনভোজন

যুক্তরাষ্ট্রের সেবামূলক সংগঠন ‘নাসর’ (নর্থ আমেরিকান এলায়েন্স ফর সোশ্যাল রিলিফ) আয়োজিত বার্ষিক বনভোজনে জর্জিয়ার প্রায় সাড়ে তিনশ' বাংলাদেশি অংশ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 06:11 PM

Updated : 11 Oct 2022, 08:54 PM

গত ৯ অক্টোবর আটলান্টা শহরের কার্টারসভিলে রেড টপ মাউন্টেইন স্টেট পার্কে এই বনভোজন হয়।

এই আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের নানা খেলাধূলা ও প্রতিযোগিতা, পুরুষ ও মহিলাদের আড্ডা, দুপুরের খাবার এবং দিনের শেষে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ীরা হলেন- বল নিক্ষেপ প্রতিযোগিতায় বালক ছোট গ্রুপে প্রথম তাসিন, দ্বিতীয় জীয়ন, তৃতীয় মাহিদ ও চতুর্থ হয়েছে আরিয়ান। মধ্যম গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে তাসান, রাফিন ও রাইয়ান।

সেরা তীরন্দাজ প্রতিযোগিতায় বালক মধ্যম গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে তাসান, রাইয়ান ও রাফান। পুরুষদের গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মিঠু, কবির ও মোহাম্মদ শাকের আহমেদ চৌধুরী। ‘অ্যাথলেট অফ দা পিকনিক’ উপাধি পেয়েছেন তাসান।

এছাড়া মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে প্রাচী, দুজনা ও ফাইজা। মহিলাদের গ্রুপে প্রথম হয়েছেন মিলা জাকারিয়া, দ্বিতীয় তাহমিনা খানম ও তৃতীয় হয়েছেন ইলোরা হোসেন।

রাফেল ড্র’তে ট্যাবলেট জিতে নেন যথাক্রমে টিটু রশিদ ও হৃদমী। কিশোরী স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা পুরষ্কার পান আশা, মাইশা, মানাফী, দুজনা, ইশা ও রিদমী।

বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি রহমান স্বপন, সাধারণ সম্পাদক শরীফুল আলম শওকাত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জনসংযোগ সম্পাদক রুমী কবির, অর্থ সম্পাদক সৈয়দ ফিরোজ, কার্যকরী সদস্য যথাক্রমে আব্রাহাম রহমান, সৈয়দ মনিরুল, তোফায়েল খান, রওনাক, টিটু রশিদ ও মিঠু।

খাবারের তত্ত্বাবধান করেছেন হিরা মিয়া। স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেছেন কাজী রায়হান নেওয়াজ, বিপ্লব, করিম ও আহসান ভূঁইয়া। পোস্টার লিখন ও ডিজাইন করেছেন আনিসুর রহমান টিপু ও আবু রহমত উল্লাহ ড্যানী।

বনভোজনের সমাপনী পর্বে সংগঠনের সভাপতি আওয়াল ডি খান তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  

দশ বছর ধরে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে আটলান্টা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘নাসর’। সংগঠনের সাধারণ সদস্যদের দেওয়া প্রতি মাসের চাঁদা ও শুভাকাঙ্খীদের দানে ‘নাসর’ বাংলাদেশে বেশ কয়েকটি সেবা প্রকল্প পরিচালনা করে।