মন্ট্রিয়লে লোকজ'র সাংস্কৃতিক সন্ধ্যা
কানাডার মন্ট্রিয়লে ঈদ ও শারদীয় পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করতে যাচ্ছে 'লোকজ' নামের স্থানীয় প্রবাসী বাঙালিদের একটি সংগঠন।
স্থানীয় সময় ২২ অক্টোবর, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ট্রিয়লের সেন্ট হেনরি অডিটোরিয়ামে ওই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজক সংগঠনের প্রতিনিধি অনুপ চৌধুরী মিঠু জানান, অনুষ্ঠানের সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ভারতীয় শিল্পী ঋদ্ধি বন্দ্যোপধ্যায়, দিপায়ন ব্যানার্জী ও সুস্মিতা চক্রবর্তী ও তথাগত সেনগুপ্তের অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
অনুপ চৌধুরী বলেন, "এর পাশাপাশি মন্ট্রিয়লের নন্দিত নৃত্য শিল্পীদের তত্ত্ববধানে রঙ্গিলা গ্রুপ ও পূর্ণা তালমিলার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে।"
শর্মিলা ধর ও শক্তিব্রত হালদারের ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করার কথা রয়েছে।
আয়োজকরা আশা করছেন 'অসাম্প্রদায়িক চেতনা'র ওই আয়োজনটি প্রবাসীদের মিলন মেলায় পরিণত হবে।
