২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ট্রিয়লে কবি সৈয়দ শামসুল হক স্মরণসভা

সদ্যপ্রয়াত কবি সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা জানাতে ‘বাংলাদেশ রাইটার্স অ্যান্ড জার্নালিস্টস ফোরাম অব মন্ট্রিয়ল’ এক স্মরণসভার আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সদেরা সুজন, কানাডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 05:47 PM

Updated : 11 Oct 2022, 08:52 PM

গত শনিবার কানাডার মন্ট্রিয়লে ৬৭৬৭ কোট দ্য নেইজে এই স্মরণসন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কবির জীবনের উপর এক ঘন্টার একটি ভিডওচিত্র দেখানো হয়।

এ সময় কবি'র কাব্যনাট্য ‘নুরুলদীনের সারা জীবন’ এর কিছু অংশ আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সঞ্জীব দাস উত্তম।

ফোরামের সভাপতি সাংবাদিক রুমু ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন- কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া, কানাডা-বাংলাদেশ সলিডারিটির সভাপতি জিয়াউল হক জিয়া, মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, ভিএজিবিব'র সভাপতি শাহ মোস্তাইন বিল্লাহ, মুক্তিযুদ্ধ-গবেষক তাজুল মোহাম্মদ, ফ্রেঞ্চ স্কুল বোর্ডের কমিশনার খোকন মনিরুজ্জামান, সাংবাদিক মামুনুর রশীদ, লেখক বিদ্যুৎ ভৌমিক, রাজনীতিবিদ দিলীপ কর্মকার, তৈয়মুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াহিয়া আহমেদ, আবৃত্তিকার আবুল জাকের, সাংবাদিক কাজী আলম বাবু ও সাংবাদিক তানভীর ইউসূফ রনী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও ফোরামের সাধারণ সম্পাদক শামসাদ রানা।