প্যারিসে দুর্গোৎসব পালিত
ফ্রান্সের রাজধানী প্যারিসে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে।
এবার প্যারিসের ৭টি এলাকায় প্রবাসী বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ৭টি পূজামণ্ডপ তৈরি করেন। মণ্ডপগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থনা ও নানা অনুষ্ঠানের আয়োজন ছিল।
পূজা মণ্ডপগুলোতে পূজার্থী ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। পূজায় ভক্তদের মধ্যে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও ভোগ আরতি আর আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডন থেকে আসা শিল্পী ও ফ্রান্সের স্থানীয় শিল্পীরা অংশ নেন।
পূজা উদযাপন পরিষদ, প্যারিস শাখার সভাপতি রতিশ দেব জ্যোতিষ, সাধারণ সম্পাদক শ্যামল দাস সানি ও সুমা দাসসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা অতিথিদের অভ্যৰ্থনা জানান।
