২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের বিরুদ্ধে যুক্তরাজ্য আ.লীগের সমাবেশ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জায়গায় ধর্মের নামে জঙ্গি হামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

সৈয়দ নাহাস পাশা

লন্ডন যুক্তরাজ্য থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 09:21 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

সোমবার স্থানীয় সময় দুপুরে বৃটিশ পার্লামেন্টের সামনে এই সমাবেশে বক্তব্য দেন বৃটিশ পার্লামেন্ট সদস্য ফাবিয়ান হেমিলটন।

তিনি বলেন, “কোন ধর্মই সন্ত্রাস, জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা সন্ত্রাসী তাদের কোন র্ধম নেই। তারা হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি।”

বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় সরকারের কাজের প্রশংসা করেন ফাবিয়ান।

বৃটিশ পার্লামেন্ট সদস্য জিম ফিজপ্রেট্রিক বলেন, “জঙ্গি দমনে বৃটেন বাংলাদেশের পাশে সব সময় থাকবে।”

সমাবেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমর্থন জানান পার্লামেন্ট সদস্য জসিকা মর্ডান।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন আহমদ মাস্টার, যুগ্ম সম্পাদক  মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলীন ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা মোস্তাক কোরেশী বক্তব্য দেন।