২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফ্রান্স আওয়ামী লীগের দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 05:42 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

শনিবার বিকেলে প্যারিসে লা চাপিলের একটি হলে নির্বাচন শেষে ২০১৬-২০১৮ সালের জন্য ১৫১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।   

Image
সভাপতি এমএ কাশেম

সভাপতি এমএ কাশেম

পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ কাশেম। এতে সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান মুজিব, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক পদে আলী হোসেন এবং প্রচার সম্পাদক হিসেবে আমিন খান হাজারী নির্বাচিত হন।

নেতা-কর্মীদের ভোটাভুটির পর কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দিন।

সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের প্রাণবন্ত পরিচালনায় কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা ও ঝালকাঠীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী।

Image
সাধারণ সম্পাদক মুজিবুর রহমান

সাধারণ সম্পাদক মুজিবুর রহমান

Image
সাংগঠনিক সম্পাদক আলী হোসেন

সাংগঠনিক সম্পাদক আলী হোসেন

ওই অনুষ্ঠানে বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন, সংগঠনটির সাবেক সভাপতি বেনজির আহমদ সেলিম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, মিজান চৌধুরী মিন্টু  এবং ওয়াহিদ বার তাহের।

অনুষ্ঠানে ফ্রান্স মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও চারটি থানা কমিটিও ঘোষণা করা হয়।