২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বদরুলের শাস্তির দাবিতে লন্ডনে মানববন্ধন

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার বদরুলের শাস্তির দাবিতে লন্ডনে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জুবায়ের আহমদ, লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 04:58 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

শনিবার লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন করেন  ‘আমরা সিলেটবাসী’ নামে লন্ডন প্রবাসী একটি সামাজিক সংগঠন।

কমিউনিটি নেতা নূর উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও বেতার বাংলার উপস্থাপক আনিসুর রহমান আনিস এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর খালিস উদ্দিন, ডেপুটি মেয়র কাউন্সিলর সাবিনা আক্তার ও সাবেক স্পিকার আবদুল মুকিত চুন্নু এম বি ই, মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ, জামাল খান ও জুবায়ের আহমদ।

অন্যদের মধ্যে রাজনীতিবিদ আবদুল আহাদ চৌধুরী, সেলিম চৌধুরী, নাসির উদ্দিন, নারী নেত্রী হোসনে আরা মতিন, মানবাধিকার কমিশন লন্ডন মহিলা শাখার সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধা ও খালেদ আহমদ শাহীন বক্তৃতা দেন।

গত ৩ অক্টোবর সিলেটে চাপাতি হামলার শিকার হওয়ার পর খাদিজাকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বিকালে তার অস্ত্রোপচার হয়।

হামলাকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।