২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আইডল

পশ্চিম অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত আয়োজিত হল ‘পার্থ বাংলাদেশি আইডল প্রতিযোগিতা’ ও বসন্ত উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসান তারিক, অস্ট্রেলিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 04:53 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

শুক্রবার পার্থের ক্যাফে আনগাজি মিলনায়তনে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। 

কবি বুদ্ধদেব বসুর কবিতা ‘সমর্পন’ আবৃত্তি করে চ্যাম্পিয়ন হন পাবনার মেয়ে সংগীতা সাহা। নাচে রানার্স আপ হন বাগেরহাটের প্রজ্ঞা বর্ণিকা কর্মকার। তৃতীয় স্থান অধিকার করেন রাইসা আনোয়ার।

চূড়ান্ত পর্বে উত্তীর্ণ অন্য প্রতিযোগীরা হলেন- কাজী ইয়াসিন, মিথিলা রায়, ছন্দা ইসলাম, চৌধুরী উরভানা হোসেন ঈশিতা ও রাকিনুল ইসলাম।

‘বাংলাদেশি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন কার্টিন বিশ্ববিদ্যালয়’র আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নেন মোট ১৬ জন প্রবাসী বাংলাদেশি। গান, নাচ ও আবৃত্তির এ আসরে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হন আট জন প্রতিযোগী।

বিচারকের দায়িত্বে ছিলেন লাক্স চ্যানেল আই সুপার স্টার রাখি মাহবুবা, নাট্য ব্যক্তিত্ব বাপি মাজহার, কন্ঠশিল্পী তাসনিমুল গালিব ও নৃত্যশিল্পী সুমিতা দত্ত।