টরন্টোতে ‘বাংলা টিভি’র রবীন্দ্রগানের আসর
‘সাংস্কৃতিক সুস্থতা বিনির্মাণে শুদ্ধ সংগীতের চর্চা ও বিকাশ’ এই লক্ষ্যকে সামনে রেখে ‘বাংলা টেলিভিশন কানাডা’ আয়োজন করেছে নিরীক্ষাধর্মী রবীন্দ্রগানের ঘরোয়া আসর।
শুক্রবার কানাডার টরন্টোতে বাংলা টিভির স্টুডিওতে অনুষ্ঠিত এ আসরের নির্ধারিত বিষয় ছিলো ‘রবীন্দ্রনাথের গানে প্রকৃতি’।
‘বাংলা টিভি’র গানের-আড্ডা সিরিজ অনুষ্ঠানমালার মূখ্য আয়োজক সজীব চৌধুরী সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।
অনুষ্ঠানে কন্ঠশিল্পী ফারহানা আজিম শিউলী, শর্মিষ্ঠা বাসু, নাহিদ কবির কাকলি, স্নিগ্ধা চৌধুরী, নন্দিতা গোমস, শাহজাহান কামাল ও সুনীল গোমস গান গেয়ে শোনান।
“রবীন্দ্রনাথের গানে প্রকৃতি” বিষয়ে কন্ঠশিল্পী ফারহানা আজিম তার বক্তব্য দেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হাসান মাহমুদ, ভিডিওচিত্রে জ্যানা হক, স্থিরচিত্রে অঙ্কুর খান ও তবলায় শিল্পী সজীব চৌধুরী।
বাংলা টিভি’র নির্বাহী পরিচালক সাজ্জাদ আলী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
২০০৬ সাল থেকে ‘বাংলা টিভি’ কানাডার মূলধারার গণমাধ্যমের পাশাপাশি বাংলা ভাষায় টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা করে আসছে।
