আটলান্টায় ‘মাক্সিমা রিয়েলটি’র গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বাংলাদেশি মালিকাধীন একমাত্র রিয়েল এস্টেড প্রতিষ্ঠান মাক্সিমা রিয়েলটি তাদের গ্রাহক ও কর্মকর্তাদের নিয়ে এক সম্মিলনী সমাবেশ করেছে।
২৫ সেপ্টেম্বর আটলান্টার ওয়াইন্ডার ফোর্ট ইয়ারগো পার্কে এই সমাবেশে মাক্সিমা রিয়েলটির প্রায় তিন'শ গ্রাহক, শুভানুধ্যায়ী ও অতিথিরা এতে অংশ নেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান গেয়ে শোনান বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সৈয়দ রোমেল খান, গাইডেন হকিন্স, মুরাদ ও লিকা রহমান।
প্রতিষ্ঠানের মালিক ও প্রধান নির্বাহী এনামুল হক তার প্রতিষ্ঠানের মাধ্যমে বাড়ি কেনার জন্য জর্জিয়ার প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীদের ধন্যবাদ জানান।
