২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সেবা লাইব্রেরিতে ‘এক বিকেল কবিতা’

কবিতাপ্রেমী প্রবাসীদের ‘প্রবাসের গদ্যময় জীবনকে পদ্যময় করতে কবিতা’ এই স্লোগানকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সেবা লাইব্রেরি আয়োজন করেছে ‘এক বিকেল কবিতা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, আটলান্টা যুক্তরাষ্ট্র থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 06:16 PM

Updated : 11 Oct 2022, 08:47 PM

রোববার যুক্তরাষ্ট্রের আটলান্টার নরক্রস এলাকায় সেবা লাইব্রেরির কক্ষে স্থানীয় সময় বিকাল চারটা থেকে এই আয়োজন শুরু হয়।

এতে দুই বাংলার প্রবাসী কবি, আবৃত্তিশিল্পী ও কবিতাপ্রেমীরা তাদের কবিতা পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভশ্রী নন্দী রাই। আবৃত্তির সঙ্গে ছিলো গান ও আবহ সঙ্গীত।

কবিতা পাঠ করেন মিতা ব্যানার্জী, মুহাম্মদ মাওলা, ভাস্কর চন্দ্র, লুবনা সুলতানা, মাহবুবুর ভূইয়া, সোমা মুখোপাধ্যায়, মারুফ ভূইয়া, রশিদ মোহাম্মদ, রাশেদ চৌধুরী, রিজওয়ান হৃদয়, সেলিনা মলি, মুহী সুমন, সুপর্ণা বড়ুয়া, আশফাক স্বপন, ইকবাল ইমদাদ, আব্দুল খালেক লোটন, স্বাতী দে, মুশরাতুল আকমল ও মিতা ব্যানার্জী।

সেবা লাইব্রেরি জানিয়েছে, “শুধু কবিতা নিয়ে এমন একটি অনুষ্ঠানে শ্রোতা ও আবৃত্তি শিল্পীদের সরব উপস্থিতি অত্যন্ত আশা জাগানিয়া। কবিতা যে তার নিজস্ব সম্মান ও মর্যাদা নিয়ে নিজেই মাথা তুলে দাঁড়াতে পারে এ অনুষ্ঠান তারই স্বাক্ষর।”

সেবা লাইব্রেরি তার সদস্য ও শুভানুধ্যায়ীদের নিয়ে মাঝে মধ্যেই সাহিত্য, শিল্প ও সংস্কৃতি চর্চার নানা আয়োজন করে। সদস্যরা এখান থেকে বই নিয়ে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি মাঝে মধ্যেই গুণী শিল্পী, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডার সুযোগ পান।