লন্ডনে বাঙালি ক্রিকেট ক্লাবের পুরস্কার বিতরণ
যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুম শেষে ‘লন্ডন টাইগার্স’ ও ‘টাওয়ার হ্যামলেটস’ ক্রিকেট ক্লাব যৌথভাবে তাদের সেরা খেলোয়াড় ও সংগঠকদের পুরস্কার দিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাবের বর্ষসেরা জুনিয়ার (অনূর্ধব ১২) খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন জুবেদ মিয়া ও সিনিয়র খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন জুবায়েদ মিয়া।
এছাড়া টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাবের উন্নয়নে সাত বছর ধরে সক্রিয় অবদান রাখায় চ্যারিটি সংস্থা ক্যাপিটেল কিডস ক্রিকেট এর চেয়ারম্যান জন চালিনরকে দেওয়া হয় বিশেষ পুরষ্কার। স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়েছেন ভিক্টোরিয়া এ্যালেন ও কিম মিডলটন।
লেখক: সাবেক কূটনীতিক ও সাংবাদিক
