২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে শহীদ কাদরীকে স্মরণ

প্রবাসী লেখক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সংগঠন ‘মূলধারা যুক্তরাজ্য’র উদ্যোগে এক সাহিত্য অনুষ্ঠানে সদ্যপ্রয়াত কবি শহীদ কাদরীকে স্মরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2016, 06:16 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হোয়াইট চ্যাপেলের বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

গত অগাস্টে ওপার বাংলা থেকে প্রবাসী কবি সৈয়দ আল ফারুক ‘কবি জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কার’ আর সঙ্গীতে শিল্পী নাহিদ নাজিয়া ‘হেমন্ত মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার’ পান। তাদের সংবর্ধনায় অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় বাংলা সাহিত্যের অন্যতম কবি শহীদ কাদরীকে।

গত ২৮ অগাস্ট নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান ৭৪ বছর বয়সী শহীদ কাদরী।

তাকে স্মরণ করে এতে বক্তব্য দেন সমাজকর্মী আনসার আহমেদ উল্লাহ, সংস্কৃতিকর্মী হাফিজা রহমান, নিলু সামাদ, রওশানারা চৌধুরী ও সালেহ মোর্শেদ।

গান গেয়ে শোনান শিল্পী নাহিদ নাজিয়া, আমিন খান, অলিউর রহমান, জামান ফখরুজ্জামান, মিজানুর রহমান ও রেজোয়ান নূর।

কবিতা পড়েন সৈয়দ আল ফারুক, মাহমুদা আক্তার জাহান ও মীর আবদুর রহমান।

অন্যদের মধ্যে শেখ আবদুস সালাম, আনিসুর রহমান বাদল ও আতিক মিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রবাসী কবি ও শিল্পীরা বাংলা সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে যুক্তরাজ্যের শিল্পী- সাহিত্যিক ও সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্ব দেন।