২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কের আকাশে এক টুকরো রোদ

মিসির আলী না হিমু, কোন চরিত্রটি আসলে তিনি! আত্মভোলা নাকি প্রতিযুক্তি, অথবা ভবঘুরের রহস্য নিয়ে এখন কোথায় আছেন তিনি?

ফারহানা

মির্জা সিরাজ, নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2016, 04:54 PM

Updated : 20 Aug 2022, 01:43 PM

হুমায়ূন আহমেদ। তার সঙ্গে নিউ ইয়র্কের বইমেলায় কোন একদিন দেখা হয়েছিলো। এর আগে এবং পরে কখনও আর দেখা হয়নি। আমি মানুষের ভিড়ে সহজে ঘুরে বেড়াতে পারি না। সবার সঙ্গে কথা বলারও আগ্রহ বোধ করি না। হুমায়ূন আহমেদকে দূর থেকে দেখে আমি ভিড় ঠেলে তার কাছে যাই এবং কথা বলি।

আমার মনে হয়েছে এক আপনজনের সামনে দাঁড়িয়ে আছি। তিনি তো আপনজনই! তার সৃজনশীল সৃষ্টি কতো আনন্দ দিয়েছে! কতো কাঁদিয়েছে! কতো ভাবিয়েছে! কৈশোর আর তারুণ্যের এক বিশাল অংশজুড়ে তিনি ছিলেন।

তার অনুপস্থিতিতে তাই আপনজন হারানোর বেদনা অনুভব করি। আহা! কেন তিনি আরও অনেক বছর বেচেঁ থাকলেন না! আবার একজন হুমায়ূন আহমেদের জন্য অপেক্ষার কাল যে সুদীর্ঘ হবে, তা নিশ্চিত জানি।

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালে হুমায়ূন আহমেদ মারা যান। এই শহরেই তিনি বসবাস করেছেন। প্রবাস জীবন নিয়ে তার আত্মজৈবনিক বই ‘নিউ ইয়র্কের আকাশে ঝকঝকে রোদ’, আজও নিউ ইয়র্কের আকাশের দিকে তাকালে তার কথা মনে পড়ে।

যেখানেই থাকুন, ভালো থাকুন আমাদের ভালোবাসার হুমায়ূন আহমেদ।

লেখক: মির্জা ফারহানা সিরাজ, নিউ ইয়র্ক প্রবাসী কবি