২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী কানাডার সম্মেলনে সাংস্কৃতিক আন্দোলনের ডাক

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখার ৫ম দ্বিবার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব থেকে প্রবাসীদের সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, টরন্টো কানাডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 06:46 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

শনি ও রোববার কানাডায় দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম দিন শনিবার ২৩৭ স্যাকভিল স্ট্রিটের বুলগেরিয়ান চার্চের হলে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব হয়।

রোববার সম্মেলনের মূলপর্বে উদ্বোধনী র‌্যালি ও কাউন্সিল অধিবেশন হয় বাঙালিপাড়ার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত ড্যানফোর্থের মিজান কমপ্লেক্স অডিটরিয়ামে।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক করুণাময় গোস্বামী ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাহিত্যিক দেবাশীষ মৃধা।

মঞ্চে অন্যদের মধ্যে সম্মেলন প্রস্তুতি পরিষদের সভাপতি রবীন্দ্র সংগীতশিল্পী শাহজাহান কামাল, আহ্বায়ক সৈয়দ আজফার ফেরদৌস, উদীচী কেন্দ্রীয় সংসদ সদস্য আজিজুল মালিক, কানাডা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক সৌমেন সাহা উপস্থিত ছিলেন।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ভিডিও সংযোগের মাধ্যমে সম্মেলনে অংশ নেন।

তিনি বলেন, “উদীচীর সাংস্কৃতিক আন্দোলন কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, কোন প্রকার ভয়-ভীতি, লোভ-প্রলোভনের কাছে নত নয়। সারা বিশ্বজুড়ে যে সাম্প্রদায়িক জঙ্গিবাদ মাথা তুলছে, তা প্রতিহত করতে উদীচীর আদর্শের কোন বিকল্প নেই।”

সম্মেলনের দ্বিতীয় দিন রোববার ড্যানফোর্থ রোডের একটি রেস্তোরাঁয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ও র‌্যালি হয়।

সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা এই পর্বে অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে এর উদ্বোধন করেন করুণাময় গোস্বামী।

র‌্যালি শেষে উদীচীর সদস্যরা মিজান কমপ্লেক্স অডিটরিয়ামে কাউন্সিল অধিবেশনে যোগ দেন।

অধিবেশন শেষে সৈয়দ আজফার আহমেদকে সভাপতি এবং সৌমেন সাহাকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষিত হয়।

দুই বছরের জন্য উদীচীর নতুন কমিটির সদস্যরা হলেন- সভাপতি সৈয়দ আজফার আহমেদ, সহ-সভাপতি সুভাষ দাশ, চিত্ত ভৌমিক, নাহিদ কবীর কাকলী, মিনারা বেগম, হাসমত আরা চৌধুরী জুঁই, স্বপন বিশ্বাস, বাবলা দেব (মন্ট্রিয়ল), সাধারণ সম্পাদক সৌমেন সাহা, সহ-সাধারণ সম্পাদক অনুপ সেনগুপ্ত, সোলায়মান তালুত, শাহাবুদ্দিন ভূইয়া স্বপন ও কোষাধ্যক্ষ দুলাল পাল।

সম্পাদকমণ্ডলীতে আছেন- মুক্তি প্রসাদ, অখিল সাহা, সজীব চৌধুরী, ওমর হায়াৎ, প্রতিমা সরকার, তাপস দেব ও অনিরুদ্ধ ভট্ট অমি।

কার্যকরী পরিষদ সদস্যরা হলেন- আজিজুল মালিক, মাহবুব আলম, হাবীবুর রহমান, শেখর গোমেজ, অপুর্ব দাস (অটোয়া), সীমা দাস, সীমা বড়ুয়া, সুরভী সাইদ, পরিতোষ পাল, পার্থ সরকার, রেজা অনিরুদ্ধ, রিনি শাখাওয়াত, সুনীতি সরদার, হোসনে আরা জেমী, সাবরিনা নূরী ও রোকেয়া পারভীন।

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- মাহফুজুল বারী, নাসির উদ দুজা, বিদ্যুৎ রঞ্জন দে, শাহজাহান কামাল, রনি প্রেন্টিস রয়, খন্দকার টিটো, শিপ্রা চৌধুরী, আলেয়া চৌধুরী, সাইয়েদ আফসার, রানা দেব রায়, মোস্তফা মাহমুদ, পার্থসারথী শিকদার, মঞ্জুরে খোদা টরিক, ইলোরা আমিন, মমতাজ মমতা, মঞ্জুরে খোদা, মাসুক মোহাম্মাদ, রোমান চৌধুরী, কাজী জহির উদ্দিন ও ফায়জুল করিম।

সম্মেলন উপলক্ষে কানাডা সরকারের ফেডারেল অর্থমন্ত্রী বিল মুনরো ও প্রাদেশিকমন্ত্রী স্থানীয় এমপিপি গ্লেন মারে শুভেচ্ছা বাণী দিয়েছেন।