২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি কিশোরীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ট্রাকের ধাক্কায় সামারা ইসলাম নামে ১৪ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, আটলান্টা যুক্তরাষ্ট্র থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 04:20 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

সোমবার স্থানীয় সময় রাতে টেনেসি রাজ্যের ন্যাশভিলে যাওয়ার পথে এই সড়ক দূর্ঘটনায় সে মারা যায়।

ওই কিশোরীর আত্মীয় ফজলে রাব্বি মানিক ও নাহিদ ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সামারা তার মায়ের সঙ্গে গাড়িতে করে জর্জিয়া রাজ্যের আটলান্টার লিলবার্ন থেকে টেনেসির ন্যাশভিলে যাচ্ছিল।

ডালটন শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সামারার মৃত্যু হয়। তার মা ফাতেমা সাদিয়াকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তারা।

সামারার বাবা আমির ইসলাম ন্যাশভিলে এটিএন্ডটি কোম্পানিতে নেট-ওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। সেখানে ন্যাশভিল ব্রেন্টউড হাই স্কুলে নবম গ্রেডে পড়াশুনা করত সামারা।

তার মা থাকেন আটলান্টার লিলবার্ন শহরে। সামারা ওই দিন মায়ের বাসা থেকে উইকএন্ডের ছুটি শেষে বাবার বাসায় ফিরছিল বলে ফজলে রাব্বি জানান।