২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় কবি হাবিবুল্লাহ সিরাজীকে সংবর্ধনা

একুশে পদকপ্রাপ্ত কবি হাবিবুল্লাহ সিরাজীকে সংবর্ধনা দিয়েছে কানাডা প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 04:27 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

শনিবার সন্ধ্যায় কানাডার টরন্টোতে ড্যানফোর্থ বাংলাদেশ সেন্টারে ‘ক্বণন ও পোয়েমস ওয়ার্ল্ড’ আয়োজিত এই যৌথ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীরা গান গেয়ে শোনান।

মোজাম্মেল খানের লেখা ‘প্রবাসীর চোখে দেখা বাংলাদেশের রাজনীতি’ বইটির প্রকাশনা উৎসব উপলক্ষ্যে এই সংবর্ধনায় বক্তারা বলেন, সিরাজীর একুশে পদকপ্রাপ্তি প্রবাসীদের জন্যও গর্বের। কারণ তিনি অর্ধ-প্রবাসী।

কবি হাবিবুল্লাহ সিরাজী তার বক্তব্যে আয়োজক সংগঠনের তাসরীনা শিখা ও মোজাম্মেল খানকে ধন্যবাদ জানান।