২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরন্টোতে কবি-শিল্পীদের আড্ডা

কানাডার টরন্টোতে বইয়ের দোকান ‘অন্যমেলা’য় বসেছিলো প্রবাসী কবি-শিল্পীদের আড্ডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সৈয়দ আল ফারুক, টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 04:43 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

বুধবার সন্ধায় কানাডার বাঙালিপাড়া নামে খ্যাত ড্যানফোর্থে ‘অন্যমেলা’র মালিক সাদী আহমেদের আমন্ত্রণে এই আড্ডা হয়।

আড্ডায় ‘শিশুসাহিত্য পরিষদ টরন্টো শাখা’র ভবিষ্যৎ কার্যক্রম এবং শিশুসাহিত্যের উন্নয়ন ও প্রসারে করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

পরিষদের সভাপতি হিসেবে আমি কথা বলেছি। টরেন্টো শাখার পরিচালক ছড়াকার আহমেদ গিয়াস, নিউ ইয়র্ক শাখার পরিচালক ছড়াকার আলমগীর বাবুল তাদের বক্তব্য দেন।

আলোচনায় অন্যদের মধ্যে শিল্পী নাহিদ নাজিয়া, কথাসাহিত্যিক ও চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, কবি মেহরাব রহমান, কথাসাহিত্যিক ও সাংবাদিক জসিম মল্লিক অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা ডেনফোর্থে শিশুসাহিত্য পরিষদের টরেন্টো শাখা উদ্বোধন করেছি। এরপর ছিলো আমার কবিতা ও নাহিদের গানের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে কবি মেহরাব রহমান ও চিনুর বাসায় ডিনারের আয়োজন ছিলো। দুদিন ধরে এর প্রস্তুতি নিয়েছে চিনু। রান্নার শাক-সবজি সব তার নিজের বাগানের।

লেখক: কবি ও সাংস্কৃতিক কর্মী