২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে সিঙ্গাপুরে 'কবিতা ও বন্ধন'

সিঙ্গাপুরে কোরবানির ঈদের দিন প্রবাসী বাঙালিদের উদ্যোগে ‘কবিতা ও বন্ধন’ শীর্ষক এক অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2016, 11:27 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

সোমবার ইস্ট কোস্ট পার্কে তৃতীয়বারের মত এই কবিতা প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করে 'সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ'।

অনুষ্ঠান সমন্বয়ে ছিলেন প্রতিযোগিতায় প্রথম দুইবার অংশগ্রহণকারীরা। কবিরা প্রথমে মাতৃভাষায় ও পরে ইংরেজি অনুবাদ আবৃত্তি করেন।

দুইবারের বিজয়ী কবি জাকির হোসেন খোকনের সঞ্চালনায়অনুষ্ঠানেঅতিথি ছিলেন অভিবাসী কবিতা প্রতিযোগিতার অন্যতম আয়োজক শিভাজী দাশ, ভিশাল দারায়ানোমেল, প্রভিন প্রকাশ ও গণমাধ্যমকর্মী দিপ্তী নাগপায়োল।

আলোচনায় উঠে আসে পৃথিবীর পাঠশালা জুড়ে কবিতার বিচরণ, পৃথিবীর সৌন্দর্য,  সম্পর্ক, পৃথিবীর বিরহ, বিদ্রোহ সবকিছু কবিতায় গেঁথে থাকে যত্নে, ভালোবাসায়।

কবিতার বন্ধনে পৃথিবী হবে শান্তিময়- এমন প্রত্যাশা করা হয় অনুষ্ঠানে।

আবৃত্তিতে আরও নেন জহিরুল ইসলাম, রাজীব শীল জীবন, সৈয়দুর রহমান লিটন, পুজিয়াতি, মাহবুব হাসান দিপু, এম এ সবুর, শরিফ উদ্দিন, এম আর মিজান ও মনির আহমদ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সুমন শিকদার ও কাউসার আহমেদ।