২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের আশা ওয়াশিংটনেও যাবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়া উপলক্ষ্যে নিউ ইয়র্ক ও ওয়শিংটনে বসবাসরত প্রবাসী নেতা-কর্মীদের মধ্যে নানা প্রস্তুতি চলছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন যুক্তরাষ্ট্র থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 06:53 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘে ভাষণ দেবেন ২১ সেপ্টেম্বর। এরপর তিনি ওয়াশিংটন ডিসিতে যেতে পারেন বলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনার সঙ্গে বৈঠকের বিষয়ে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অত্যন্ত আগ্রহী।

তবে এই ব্যাপারে এখনও কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্বব্যাংকের সঙ্গে এই বৈঠকের জন্য শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর ওয়াশিংটনে আসতে পারেন বলে সেখানকার প্রবাসী নেতা-কর্মীরা আশা করছেন। এই সম্ভাব্য সফর ঘিরে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এক যৌথ প্রস্তুতি সভা হয়েছে।

বৃহস্পতিবার ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের নিরালা রেস্তোরাঁয় এই সভায় সভাপতিত্ব করেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক এম নবী বাকী।

সভায় মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি শিব্বীর আহমেদ, যুগ্ম সম্পাদক হারুন উর রীশদ, আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর সোহেল, মেট্র ওয়াশিংটন যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, রোমিও হক, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আবুল হোসেন শীকদার, মেট্র ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহেদা পারভিন লিপি ও নুরুন নাহার মেরি উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটনে আসা নিয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে ভাষণ ও একই দিন সন্ধ্যায় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সার্বজনীন গণসংবর্ধনায় অংশগ্রহণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। 

ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসভবনে অবস্থান করবেন বলে জানা গেছে। ওয়াশিংটনে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা ছাড়াও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে অবস্থানকালে দলীয় কোন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান ও সাধারণ সম্পাদক এম নবী বাকী।

নেতারা বলেন, ওয়াশিংটনে নেত্রী কোন দলীয় কর্মসূচিতে অংগ্রহণ করবেন না। তবে ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে নেত্রীর সম্মানে একটি সর্ম্বধনা সভার আয়োজন করার চেষ্টা করছি আমরা। যদি নেত্রীর অনুমতি পাওয়া যায় তাহলে ওয়াশিংটনেও নেত্রীর গণসংবর্ধনা আয়োজন করার প্রস্তুতি গ্রহণ করছি।