বাংলাদেশ বিষয়ক বই নিয়ে ওয়াশিংটনে আলোচনা
স্বাধীনতাউত্তর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ধারাবিবরণী নিয়ে লেখা একটি বই নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনা হবে।
‘বাংলাদেশ: এ পলিটিক্যাল হিস্টরি সিন্স ইন্ডিপেন্ডেন্স’ শিরোনামে বইটি লিখেছেন ইলিনয় স্টেট ইউনিভাসিটির রাষ্ট্র ও সরকার বিভাগের চেয়ারম্যান ড. আলী রীয়াজ।
ওয়াশিংটনের উড্রো উইলসন সেন্টারে ২০ সেপ্টেম্বর বিকালে আলোচনা অনুষ্ঠিত হবে বলে সেন্টারের এক আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।
অধ্যাপক রীয়াজ ছাড়াও উড্রো উইলসন সেন্টারের সিনিয়র স্কলার উইলিয়াম বি মাইলাম ও দক্ষিণ এশিয়া প্রোগ্রামের সিনিয়র এসোসিয়েট মাইকেল কুগেলম্যান আলোচনায় অংশ নেবেন।
