টরন্টোতে প্রবাসী ‘চট্টগ্রাম সমিতি’র বনভোজন
কানাডায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘চট্রগ্রাম সমিতি’ একটি বনভোজন করেছে।
টরন্টোর পিটারবরোর বিভারমেট পার্কের হ্রদ আর সবুজ প্রকৃতিঘেরা পরিবেশে এই বার্ষিক বনভোজন হয়।
টরন্টো ও আশপাশের শহরগুলো থেকে কয়েক’শ চট্রগ্রামবাসী এই বনভোজনে অংশ নেন।
বনভোজনে চট্রগ্রামের ঐতিহ্যবাহী গনি বেকারির বেলা বিস্কিট দিয়ে চা পান, বনভোজনে বানানো নানরুটি ও বারবাকিউ চিকেন, মিষ্টি, তরমুজ, ঝালমুড়ি, পিজ্জা ও বিভিন্ন ধরনের খাবার দেয়া হয়। শিবু চৌধুরী, কানন বড়ুয়া ও মৌসুমী বড়ুয়ার নেতৃত্বে চট্রগ্রামের ঐতিহ্যবাহী শুটকি রান্না করা হয়।
অতিথি আপ্যায়নে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শিবু চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ শওকত মাহমুদ, বনভোজন উপ-কমিটির আহ্বায়ক বাহাউদ্দিন আহমেদ বাহার, সংগঠনের পরিচালক কফিলউদ্দিন পারভেজ, মিজানুর রহমান, মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল, শাহেদ তাহের, মঞ্জুর কায়সার চৌধুরী, সনৎ বড়ুয়া, সমর পাল, হুসাইনুজামান শামীম, ট্রাস্টি বোর্ডের সদস্য শওকত হোসেন, মানস পাল, সামিনা ইয়াসমীন (রুমা), বিনয় মজুমদার, শ্যামল ভট্রাচার্য, আমেনা বেগম, নিপু চৌধুরী, নূরুল আফসার ও ময়না দাস।
স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন করেন আয়েশা, লামিয়া ও ফৌজিয়া।
সংগঠনের পরিচালক সেলিনা হোসেন, সৈয়দা সেলিনা সরোয়ার, সব্যসাচী চক্রবর্তী ও সাহাব সিদ্দিকী বুলবুল এই ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন। ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিলো ১২৭জন মহিলার অংশগ্রহণে বালিশ-খেলা।
বনভোজনের সুধান রায়ের নেতৃত্বে ও সারোয়ার জামান চৌধুরীর সহযোগিতায় র্যাফেল ড্র হয়। এছাড়া দিনের কর্মসূচির মধ্যে অন্যতম ছিল কানাডায় বসবাসরত চট্রগ্রামের শিল্পীদের গানের অনুষ্ঠান। এতে গান করেন সুভাষ দাস, মুক্তা পাল, মোহাম্মদ শিরাজী, মোহাম্মদ আনসারী, মোহাম্মদ তানভির, তাসকীয়া ও এমা। তবলায় ছিলেন সজীব চৌধুরী।
সবশেষে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীর হাকিম এর সভাপতিত্বে এবং পরিচালক সব্যসাচী চক্রবর্তীর সঞ্চালনায় সংগঠনের আলোচনা ও পুরস্কার বিতরণী সভা হয়। আলোচনায় অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, প্রধান নির্বাচন কমিশনার ও ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দোজা, ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ সারোয়ার সেলিম, সাধারণ সম্পাদক শিবু চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ শওকত মাহমুদ, বনভোজন উপ-কমিটির আহ্বায়ক বাহাউদ্দিন আহমেদ বাহার ও সংগঠনের পরিচালক সাহাব সিদ্দিকী বুলবুল।
