ফ্রান্সে ‘প্রবাসী খ্রিস্টান সোসাইটি’র সমুদ্র ভ্রমণ
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘প্রবাসী খ্রিস্টান সোসাইটি’র বার্ষিক সমুদ্র দর্শন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ফ্রান্সের পিঙ্কসিটি খ্যাত তুলুজ শহরের নারবন সমুদ্র সৈকত ও কারকশন রাজার বাড়ি দর্শনে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
এ সময় অংশগ্রহণকারী শিশু-কিশোর, তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন খেলাধূলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মার্ক রায় ও কর্নেলিয়াস তুষার কস্তার প্রাণবন্ত উপস্থাপনায় দিনব্যাপী এই ভ্রমণের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। ভ্রমণে সদস্যরা গান, কৌতুক, ছড়া, গান, কবিতা ও আবৃত্তি করে সবাইকে উৎফুল্ল রাখেন।
যাত্রা পথে দুপুরের খাওয়া হয়। সমুদ্র দেখা, বিভিন্ন খেলাধূলা ও প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে ‘প্রবাসী খ্রিস্টান সোসাইটি’র অন্যতম সদস্য ডমেনিক যোসেফ কস্তা, মার্ক কস্তা, আনন্দ রোজারিও, হিলারি মিন্স, শিতল রোজারিও, বুলবুল গমেজ, কর্নেলিয়াস তুষার কস্তা, বিপ্লব যাকোব কিসপট্রা ও মার্ক রায়সহ অন্যরা বক্তব্য রাখেন।
এরপর তুলুজ শহরে আসার পথে কারকাসন রাজার বাড়ি পরিদর্শন করা হয়। প্রনতী ক্রশ এর তৈরী করা পায়েস, বিকালের নাস্তা খাওয়া, লটারি ড্র, বিভিন্ন প্রতিযোগিতা ও খেলাধূলার পুরস্কার দেওয়ার মাধ্যমে এই ভ্রমণ শেষ হয়।
